বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে সিলেটের মাঠে ফিরছে টেস্ট ক্রিকেট

সবুজ পাহাড়ের পটভূমিতে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বরাবরই ক্রিকেটার ও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ। টেস্ট ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে সিলেটের মাঠে ফিরছে টেস্ট ক্রিকেট
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে সিলেটের মাঠে ফিরছে টেস্ট ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ না হতেই নতুন চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দীর্ঘ বিরতির পর এই ভেন্যুতে টেস্ট ক্রিকেট ফেরায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

জানা গেছে, আগামী ৩ মে পাকিস্তান দল ঢাকায় পৌঁছাবে এবং সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে রাজধানীর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের এই সিরিজটি ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এর গুরুত্ব বাড়তি মাত্রা পেয়েছে।

সবুজ পাহাড়ের পটভূমিতে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বরাবরই ক্রিকেটার ও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ। টেস্ট ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল এবং বাবর আজমের নেতৃত্বে সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা। এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

চলতি বছরের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে হেরে যায়। তবে পাকিস্তান সুপার লিগের সূচির কারণে এবারের সফরটি দুই ধাপে আয়োজন করা হচ্ছে এবং এই ধাপে তারা শুধুই টেস্ট ম্যাচ খেলবে।