হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস। কর্মসূচি সম্পর্কে তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: রাফি আরাবি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন সপ্তাহব্যাপী এই টিকাদান কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশুর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৭০৭ জন এবং মেয়ে শিশুর সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৯৯২ জন। এই টিকাদান কার্যক্রম জেলার ১০টি স্থায়ী ও ১ হাজার ৮৫০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার অনুরোধ করেন।

প্রেস কনফারেন্সে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রামসহ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।