বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

২০২০ সালের ৫ এপ্রিল তার মা কুলসুমা আক্তার মুন্নী শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করে। মাকে হারিয়ে এতিম হয়ে যায় ছেলেটি। মায়ের অভাব অনেকটা কাটিয়ে সর্বদা আগলিয়ে রাখেন তার মামা ফিরোজ আহমেদ প্রকাশ ওরফে ফিরোজ মাস্টার।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিহত স্কুলছাত্র আরাফাত হোসেন মাহিন
নিহত স্কুলছাত্র আরাফাত হোসেন মাহিন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন মাহিন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকার মাওলানা ওলি আহাম্মদ সাহেবের বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে। সে স্থানীয় পশ্চিম অলিনগর বিএমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে, ২০২০ সালের ৫ এপ্রিল তার মা কুলসুমা আক্তার মুন্নী শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করে। মাকে হারিয়ে এতিম হয়ে যায় ছেলেটি। মায়ের অভাব অনেকটা কাটিয়ে সর্বদা আগলিয়ে রাখেন তার মামা ফিরোজ আহমেদ প্রকাশ ওরফে ফিরোজ মাস্টার।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিল।