নোয়াখালীতে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নোয়াখালীতে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত |নয়া দিগন্ত

নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নোয়াখালী শহরে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও ছাত্র সমাবেশ আয়োজন করা হয়।

র‌্যালি পূর্ব ছাত্রসমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে জামায়াতের প্রার্থী ইসহাক খন্দকার।

শিবিরের নোয়াখালী শহর শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুবের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ ও র‌্যালিতে শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, সাবেক সভাপতিসহ শহর শাখা ও শহর শাখার অধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি বছর ছাত্রশিবির দিবসটিকে প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে পালন করে আসছে।