রাজধানীর ডেমরায় টিনশেড কালি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় একটি কালি তৈরির কারখানায় আগুন লাগে। বেলা ১১টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
১১টা ৫৫ মিনিটে ডেমরা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরো দু’টি ইউনিটসহ আটটি ইউনিট কাজ করে দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাতের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। বাসস



