রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বন্ধুদের সাথে রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করার সময় ওই শিক্ষার্থী পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়া দিগন্ত অনলাইন
ইন্টারনেট

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ শনিবার দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ওই শিক্ষার্থীর বাবা আব্দুল করিম জানান, আমার ছেলে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বন্ধুদের সাথে রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুক জানান, শিক্ষার্থীর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি