বনানীতে বহুতল ভবনে আগুন

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনের ১১তলায় আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক
আগুন
আগুন |নয়া দিগন্ত

রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী কাঁচাবাজারের পাশে ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাড়ির ১১তলায় একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনের ১১তলায় আগুন লাগে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।