কমলাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নিহত হয়েছেন; পা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে তিনি ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যান।

নিজস্ব প্রতিবেদক
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু |সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

তার স্বামী মোহাম্মদ মমিন বলেন, আমরা কমলাপুর রেলস্টেশন থেকে মেয়ের বাড়ি নারায়ণগঞ্জ যাওয়ার জন্য ট্রেনে ওঠার সময় ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়ে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে। পরে সে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমাদের নিজ বাসা দক্ষিণ খানের মোল্লারটেক এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানার পুলিশকে অবগত করা হয়েছে।