শ্রীনগরে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

সকালে একটি খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে ফিরছিলেন। কেউটখালি এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে যশোরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
নিহতের লাশ
নিহতের লাশ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় মো: জিয়াউর রহমান (৩৮) নামে এক উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেউটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান ঢাকার ধামরাইয়ের বষ্টবদিয়া এলাকার আব্দুল কাদের আলীর ছেলে। তিনি স্ত্রী ও ছেলে-মেয়েসহ শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘ ১৩ বছর ধরে জিয়াউর রহমান শ্রীনগর উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান সকালে একটি খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে ফিরছিলেন। কেউটখালি এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে যশোরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।