রাশিয়ার হামলায় ইউক্রেনে কিশোর নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিগিভ শহরে রাশিয়ার হামলায় এক কিশোর নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো চারজন।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনে রাশিয়ার হামলা
ইউক্রেনে রাশিয়ার হামলা |সংগৃহীত

রাশিয়া উত্তর ইউক্রেনে রাতে হামলা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিগিভ শহরে রাশিয়ার ওই হামলায় এক কিশোর নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো চারজন।

রোববার (১৯ এপ্রিল) শহরটির সামরিক প্রশাসন এ তথ্য জানিয়েছে।

চেরনিগিভ শহরের সামরিক প্রশাসনের প্রধান দিমিত্রো ব্রাইঝিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেন, ‘রাশিয়ার হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।’

তিনি আরো বলেন, এই হামলায় চারজন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি, প্রশাসনিক ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বাসস