৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

নয়া দিগন্ত অনলাইন
ভূমিকম্প
ভূমিকম্প |সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এ তথ্য জানিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৩টা ৬ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ১ দশমিক ২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭ দশমিক ২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

এখনো কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি