বেতিল বাজারে ১৩ কেজির ভেউস মাছ

মাছ ব্যবসায়ী আজিজুল হোসেন মাছটি কিনে রাখেন। পরে ১৩ কেজি ওজনের সুস্বাদু এই মাছ প্রতি কেজি দুই হাজার দুইশ করে বিক্রির জন্য হাটে তোলা হয়।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
ভেউস মাছ
ভেউস মাছ |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল বাজারে যমুনা নদীর ১৩ কেজি ওজনের ভেউস মাছ উঠেছে। মাছটি দুই হাজার দুইশ টাকা কেজি ধরে বিক্রির জন্য দামদর চলছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে সরেজমিন দেখা যায়, যমুনা নদী থেকে এক মৎস্য শিকারী জাল দিয়ে মাছটি ধরেন। মাছ ব্যবসায়ী আজিজুল হোসেন মাছটি কিনে রাখেন। পরে ১৩ কেজি ওজনের সুস্বাদু এই মাছ প্রতি কেজি দুই হাজার দুইশ করে বিক্রির জন্য হাটে তোলা হয়। মাছটি একনজর দেখার জন্য অনেকেই ভিড় জমাচ্ছেন।

বেতিল বাজারের মাছ ক্রেতা সুজন মাহমুদ জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। একারনে বড় বড় মাছ ধরা পড়ছে। ভোর বেলায় হাট বসে। নানা প্রজাতির টাটকা ও সুস্বাদু মাছ ওঠে। তবে দাম একটু চড়া।