সিংড়ায় ১ রাতে পাঁচ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি মাঠে এই চুরির ঘটনা ঘটে। এতে বোরো মৌসুমের শেষ সময়ে এসে একের পর এক ট্রান্সফরমার চুরিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ট্রান্সফরমার চুরি
ট্রান্সফরমার চুরি |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় এক রাতে ছয় কৃষকের পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি মাঠে এই চুরির ঘটনা ঘটে। এতে বোরো মৌসুমের শেষ সময়ে এসে একের পর এক ট্রান্সফরমার চুরিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

ভুক্তভোগী কৃষকরা হলেন শহরবাড়ি গ্রামের এবারত আলী, সাইদুর রহমান, আব্দুর রউফ, মনিরুজ্জামান, লুৎফর রহমান ও কান্তনগর গ্রামের শাহাদত হোসেন।

গত রাতের যে কোনো সময় শহরবাড়ি মাঠ থেকে ভুক্তভোগী কৃষকদের পাঁচ কেভি চারটি ও দশ কেভি একটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে জানা গেছে। এতে ছয়জন কৃষক জমিতে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

কৃষক সাইদুর রহমান বলেন, ‘পর পর দু’বছর তার ট্রান্সফরমার চুরিতে দিশেহারা হয়ে পড়েছেন। এভাবে যদি প্রতি বছরই চুরি সংঘটিত হয়। তাহলে চলনবিলের কৃষিতে প্রভাব পড়বে। এতে প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান বলেন, ‘কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়েছে।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চুরি রোধে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।