রাঙ্গামাটির লংগদু উপজেলার ঐতিহ্যবাহী রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লংগদু জোনের জোন অধিনায়কের প্রতিনিধি মেজর জাকারিয়া জন।
এছাড়াও সিনিয়র শিক্ষক আখতার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ওসমান গণি, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত, ওসি) স্বরজিৎ দেবনাথ, বায়তুশ শরফ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফোরকান আহমদ, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।



