রংপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহি নিহত

টার্মিনাল থেকে মোটরসাইকেল চালিয়ে মেডিক্যাল মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। চলন্ত অবস্থায় আইডিয়াল মোড় এলাকায় মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরিত পার্শ্বে পড়ে যায়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
মৃত জুয়েল হোসেন
মৃত জুয়েল হোসেন |নয়া দিগন্ত

রংপুর মহানগরীতে বাস চাপায় জুয়েল হোসেন নামের একজন মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর আইডিয়াল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মরহুম জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, টার্মিনাল থেকে ওই মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেডিক্যাল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল। চলন্ত অবস্থায় আইডিয়াল মোড় এলাকায় মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরিত পার্শ্বে পড়ে যায়। এসময় একটি চলন্তবাস মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে কোনো আপত্তি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।