চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

সরকারি ছুটি ব্যতিত সোমবার থেকে তিন সপ্তাহ সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় এক লাখ ৩০৫ জন শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা: হাদী জিয়াউদ্দিন আহমেদ টিকাদান সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।

তিনি জানান, সরকারি ছুটি ব্যতিত সোমবার থেকে তিন সপ্তাহ সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) ডা: ইমরান হাসিব হাম-রুবেলা সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা: শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর।

সিভিল সার্জন জানান, জেলায় হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩০৫ জন। আউটরীচ ৯৮০টি ও আটটি স্থায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও এক হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন এবং টিকাদান কর্মসূচি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক তদারকি করবে।

উল্লেখ্য যে, চলতি মার্চ মাস থেকে এ পর্যন্ত ৪২জন হামের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে ছয়জন আইসোলেশন কেবিনে আছে বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।