টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ বাড়িতে একা পেয়ে এক প্রতিবন্ধী তরুণীকে (২৫) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কমল সরকারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কমল খানুরবাড়ি গ্রামের রাধিকা সরকারের ছেলে।
অভিযোগে জানা যায়, ১৮ এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে অভিযুক্ত কমল সরকার বাড়িতে প্রবেশ করে তাকে জোর করে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আসামি কমল সরকারকে গ্রেফতার করে।
ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তের বাড়ির পাশাপাশি ভুক্তভোগীর বাড়ি থাকায় তাদের সাথে পূর্ব পরিচয় ও পারিবারিক যোগাযোগ ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে ঘটনার পর স্থানীয়ভাবে ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।



