আজ সন্ধ্যা থেকে ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টিভেজা রাস্তায় জীবনের নীরব চলাচল
বৃষ্টিভেজা রাস্তায় জীবনের নীরব চলাচল |সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে অন্যান্য বিভাগেও বজ্রবৃষ্টিপাতের আভাস দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ গরম বা ঠান্ডার অনুভূতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।