ঢাকার আকাশ আংশিক মেঘলা, দুপুরে নেই বৃষ্টির সম্ভাবনা

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মেঘে ঢাকা ঢাকার আকাশ
মেঘে ঢাকা ঢাকার আকাশ |সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা আগের মতোই বাড়তি থাকতে পারে।

বুধবার (৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২ মিলিমিটার।