রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টির সম্ভাবনায় মেঘে ঢাকা রাজধানীর আকাশ
বৃষ্টির সম্ভাবনায় মেঘে ঢাকা রাজধানীর আকাশ |সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত দুই দিন বৃষ্টি না হলেও আজ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।