ঢাকায় আংশিক মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি

মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকায় আংশিক মেঘলা আকাশ
ঢাকায় আংশিক মেঘলা আকাশ |সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসাথে রয়েছে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।