ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা, ৩ পরিবর্তন

আর্জেন্টিনার লাইনআপে আরেকটি পরিবর্তন রদ্রিগো দে পলের অন্তর্ভুক্তি। সেমিফাইনালে শুরুর একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। জিউলিয়ানো সিমিওনের জায়গায় খেলবেন এই মিডফিল্ডার।

নয়া দিগন্ত অনলাইন

আর কিছুক্ষণ পরই বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আলবিসেলেস্তেরা ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে। লিওনেল স্কালোনির দলে শুরু থেকেই আছেন লিওনেল মেসি।

রাইটব্যাক বদলে ফেলেছেন স্কালোনি। নাহুয়েল মলিনা এসেছেন গঞ্জালো মন্তিয়েলের জায়গায়। অ্যাতলেটিকো মাদ্রিদের এই খেলোয়াড় শেষ ম্যাচে সুবিধা করতে পারেননি। তার প্রান্ত দিয়েই ইংল্যান্ডের গোল এসেছিল। অন্যদিকে রিভার প্লেট ডিফেন্ডার দ্বিতীয়ার্ধে বদলি নেমে নিজের সেরা ম্যাচ খেলেছেন। তারই পুরস্কার হিসেবে ফাইনালের মূল একাদশে তিনি।

আর্জেন্টিনার লাইনআপে আরেকটি পরিবর্তন রদ্রিগো দে পলের অন্তর্ভুক্তি। সেমিফাইনালে শুরুর একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। জিউলিয়ানো সিমিওনের জায়গায় খেলবেন এই মিডফিল্ডার।

শেষ পরিবর্তনে চমক রয়েছে। বাদ পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস। শারীরিকভাবে শতভাগ ফিট নয় তিনি। তার জায়গা নিয়েছেন নিকোলাস গঞ্জালেজ। ইংল্যান্ডের বিপক্ষে বদলি নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তিনি।

শুরুর একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; মন্তিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তাগলিয়াফিকো; দে পল, এনজো, মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ; মেসি এবং হুলিয়ান আলভারেজ।