বিশ্বকাপের আগে স্পেনের জন্য দুঃসংবাদ

গত দুই মৌসুমে লোপেজ বার্সেলোনার নিয়মিত খেলোয়াড়ে পরিণত হয়েছেন এবং স্পেনের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বিশ্বকাপের আগ মুহূর্তে দুঃসংবাদ পেল স্পেন। পায়ের হাড়ে চিড় ধরায় আসন্ন বিশ্বকাপ থেকে দেশটির মিডফিল্ডার ফারমিন লোপেজ ছিটকে গেছেন।

সোমবার (১৮ মে) তার ক্লাব বার্সেলোনা জানিয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচার প্রয়োজন হবে।

২৩ বছর বয়সী এই খেলোয়াড়কে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে দলে ডাকবেন বলেই ধারণা করা হচ্ছিল।

গতকাল রোববার রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলের জয়ের ম্যাচে তিনি চোট পান।

বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, প্রথম দলের খেলোয়াড় ফারমিন লোপেজ গতকালের ম্যাচে তার ডান পায়ের চোট পেয়েছেন। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচার করা হবে।

গত দুই মৌসুমে লোপেজ বার্সেলোনার নিয়মিত খেলোয়াড়ে পরিণত হয়েছেন এবং স্পেনের হয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।