পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

শুক্রবার বিকেলে উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শত শত সমর্থক ৩০০ হাত দীর্ঘ পতাকা বহন করে এতে অংশ নেন। অনেকের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। শোভাযাত্রার সামনে কয়েকশ মোটরসাইকেল নিয়ে অংশ নেন সমর্থকরা।

Location :

Pirganj
রংপুরে পীরগঞ্জে আর্জেন্টিার পতাকা নিয়ে সমর্থকদের র‌্যালি
রংপুরে পীরগঞ্জে আর্জেন্টিার পতাকা নিয়ে সমর্থকদের র‌্যালি |নয়া দিগন্ত

রংপুর ব্যুরো
আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ র‌্যালি করেছেন সমর্থকরা। এ সময় প্রিয় দল আর্জেন্টিনা ও তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

শুক্রবার বিকেলে উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শত শত সমর্থক ৩০০ হাত দীর্ঘ পতাকা বহন করে এতে অংশ নেন। অনেকের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। শোভাযাত্রার সামনে কয়েকশ মোটরসাইকেল নিয়ে অংশ নেন সমর্থকরা।

শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা শোভাযাত্রায় অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

শোভাযাত্রায় অংশ নেয়া কয়েকজন সমর্থক বলেন, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবারো বিশ্বকাপ শিরোপা জিতবে বলে তারা আশাবাদী। মেসির ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে আরেকটি বিশ্বকাপ জয় দেখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

সমর্থকদের ভাষ্য, বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে এবং দলটি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপে অংশ নেবে।