মেসির ইতিহাস

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

৩৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দিলেন মেসি। যে গোল নিয়ে ১-০ ব্যবধানে বিরতিতে যায় আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া।

নয়া দিগন্ত অনলাইন
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টিনা
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টিনা |সংগৃহীত

ইউরোপের দেশ অস্ট্রিয়া। যাদের বিপক্ষে আলজেরিয়ার মত ম্যাচটা এত সহজ হবে না, এটা আগেই জানা ছিল। মাঠেও এর প্রমাণ মিলেছে। আর্জেন্টিনার চোখে চোখ রেখে সমানভাবে লড়াই করেছে অস্ট্রিয়ানরা।

কিন্তু যে দলে মেসির তো ফুটবলার আছেন, সেই দলটিকে আটকে রাখা যে কোনো প্রতিপক্ষের জন্যই কঠিন। যদিও পেনাল্টির মত সহজ সুযোগ পেয়েও মিস করেছিলেন খোদ মেসিই। কিন্তু ঠিকই আর্জেন্টিনার জন্য অস্ট্রিয়ার গোলমুখের তালা খুলে দিলেন তিনি নিজেই।

৩৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দিলেন মেসি। যে গোল নিয়ে ১-০ ব্যবধানে বিরতিতে যায় আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া।

রেকর্ড গোলটা পেয়ে যেতে পারতেন ৭ম মিনিটেই। লাওতারো মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিএআর দেয় পেনাল্টির সিদ্ধান্ত।

কিন্তু অবিশ্বাস্যভাবে ডান দিকের পোস্টের বাইরে বল মারেন মেসি। হতাশ করেন তিনি। ক্যারিয়ারের ১৪৯তম পেনাল্টি নিয়ে ৩৩বার মিস করলেন আর্জেন্টিনাইন মহাতারকা।

বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড মেসির। ২০১৮ ও ২০২২ সালেও একটি করে পেনাল্টি মিস করেন মেসি।

১৯ মিনিটে আবার গোল করার সুযোগ নষ্ট করেন মেসি! গোলরক্ষককে একা পেয়েও তার গায়ে মারেন। এমতাবস্থায় প্রশ্ন উঠে তবে কি আজ দিনটা মেসির নয়?

তবে ৩৮ মিনিটে আসে সেই কাঙ্খিত মুহূর্ত। মেসি যেন বললেন দিন কিভাবে নিজের বানাতে হয়, তা তিনি জানেন। দলকে দারুণ গোলে যেমন এগিয়ে দিলেন, নিজেও গড়লেন রেকর্ড।

এই নিয়ে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করলেন মেসি। কাতার বিশ্বকাপের শেষ ৪ ম্যাচ ও এবার টানা দুই ম্যাচে পেলেন গোল।

এই কীর্তি আছে কেবল ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর।

অবশ্য এই অর্ধে ভালো খেলেছে অস্ট্রিয়াও। বেশ কয়েকটি দারুণ আক্রমণও করে তারা। চাপ বাড়ায় আলবিসেলেস্তাদের রক্ষণে। যদিও গোল পায়নি। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে গেছে মেসিরা।