বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হাতে রোববার সন্ধ্যায় ‘ওয়ার্ল্ড কাপ রিং’ বা বিশ্বকাপ আংটি তুলে দেবে ফিফা।
বিজয়ী দলকে এই আংটি দেয়া যুক্তরাষ্ট্রের খেলাধুলার একটি ঐতিহ্য। যেমন- এনএফএল এর সুপার বোল বিজয়ীদের ক্ষেত্রে দেয়া হয়ে থাকে।
বিশ্বকাপ জয়ীদের জন্য মোট ৩০টি আংটি তৈরি করা হবে এবং আরো এক হাজার ৯৯৬টি আংটি ভক্তদের কাছে বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।
প্রতিটি আংটির ডিজাইনে একটি মিনি বিশ্বকাপ ট্রফি এবং ব্যান্ডের ওপর খোদাই করা নকশা থাকবে।
সূত্র : বিবিসি



