শেষ সময়ে এসে আর্জেন্টিনার প্রথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন আর্জেন্টিনা কোচ। যেখান থেকে চূড়ান্ত দল হবে ২৬ জনের।
বিশ্বকাপের মূল আসর শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে এই তালিকায় থাকা ফুটবলারদের মাঝে থেকে বিকল্প নিতে পারবে আলবিসেলেস্তেরা।
প্রাথমিক দলে স্কালোনি এমন কিছু নাম অন্তর্ভুক্ত করেছেন যারা আগে কখনো জাতীয় দলে ডাক পাননি। বোকা জুনিয়র্সের মিল্টন দেলগাদো ও তমাস আরান্দা তাদের মধ্যে অন্যতম।
দীর্ঘদিন দলের বাইরে থাকা আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে ও ক্লদিও এচেভেরিও ফিরেছেন প্রাথমিক তালিকায়। আছেন নিষেধাজ্ঞায় থাকা জিয়ানলুকা প্রেস্তিয়ানি।
শিরোপা ধরে রাখার মিশনে স্কালোনি অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যেও সমান গুরুত্ব দিচ্ছেন। তবে বাস্তবতা বুঝা যাবে মূল দল ঘোষণার পর। আগামী ৩০ মে চূড়ান্ত দল ঘোষণা করতে পারে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কামবেসেস, সান্তিয়াগো বেলত্রান।
রক্ষণভাগ : অগুস্তিন জিয়াই, গঞ্জালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাকঅ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়াত্রা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, লাউতারো ডি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস।
মধ্যমাঠ : ম্যাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন ডেলগাদো, অ্যালান ভ্যারেলা, এজেকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিঙ্গুয়েজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন বার্কো।
আক্রমণভাগ : লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, টমাস আরান্দা, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লাউদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, মাতেও পেলেগ্রিনো।



