অভিষেকেই আলো ছড়াচ্ছেন আজান আওয়াইস। বাংলাদেশের গলার কাঁটা হয়ে উঠেছেন এই তরুণ ওপেনার। তার ব্যাটে ভর করে টাইগারদের দারুণ জবাব দিচ্ছে পাকিস্তান।
ইমাম উল হককে নিয়ে আজান গড়ে তুলেন শতরানের উদ্বোধনী জুটি। তবুও মাত্র ২১ ওভারে। অর্থাৎ ওয়ানডে রীতিতেই ব্যাট করছে সফরকারীরা। কিছুটা চাপে আছে বাংলাদেশ।
এদিকে অভিষেক ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন আজাম আওয়াইস। মাত্র ৬৫ বলে এই কীর্তি গড়েন তিনি। ফিফটির পথে ছিলেন ইমামও, তবে সেই সাধ পূরণ হতে দেননি মেহেদী মিরাজ।
২২তম ওভারে এসে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন মিরাজ। ৭২ বলে ৪৫ করে তার এলবিডব্লুর ফাঁদে পড়েন ইমাম, ১০৬ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।
এই মুহূর্তে তাদের সংগ্রহ ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান। ৫৩ রানে ব্যাট করছেন আজান। তিনে নেমেছেন আব্দুল্লাহ ফজল। লিড ভাঙতে এখনো ৩০৪ রান প্রয়োজন তাদের।
উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৪১৩ রান করে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত করেন সেঞ্চুরি (১০১)। ৯১ করেন মুমিনুল হক।



