৪ দিনের সিরিজের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

চার দিনের এই সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান। যিনি সম্প্রতি চট্টগ্রামে পুলিশি নির্যাতনের ঘটনার শিকার হন।

নয়া দিগন্ত অনলাইন
স্পিনার নাঈম হাসান
স্পিনার নাঈম হাসান |নয়া দিগন্ত

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার চার দিনের সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। আগামী ১৭ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ।

চার দিনের এই সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান। যিনি সম্প্রতি চট্টগ্রামে পুলিশি নির্যাতনের ঘটনার শিকার হন।

এছাড়া মাহফিজুল ইসলাম রবিন, জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত দীপু, ইয়াসির আলী চৌধুরী ও জাকের আলী অনিকের মতো পরিচিত ক্রিকেটাররাও আছেন।

পেস বিভাগে জাতীয় দলের দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদকে রাখা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট দলে সুযোগ পাওয়া রবিউল হকও এই স্কোয়াডে রয়েছেন।

বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড:
মাহফিজুল ইসলাম রবিন, জাকির হাসান, আমিত হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত দীপু, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, নাঈম হাসান, হাসান মুরাদ, রবিউল হক, মুসফিক হাসান, আনামুল হক, ইকবাল হাসান ইমন, প্রিতম কুমার, নাঈম আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।