টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ রানা

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত টাইগারদের
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত টাইগারদের |নয়া দিগন্ত

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে ধারণা ছিল। হলোও তাই, আগের ম্যাচে চোট পাওয়াত শেষ ওয়ানডেতে নেই নিয়মিত অধিনায়ক মেহেদী মিরাজ ও পেসার নাহিদ রানা।

আজ রোববার (১৪ জুন) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অধিনায়ক বদলে যাওয়ায় বদলালো টস ভাগ্য। মেহেদী মিরাজ শেষ ছয় ওয়ানডের একটিতেও টসে জিততে পারেননি। ছয় ম্যাচ পর শান্তর হাত ধরে টসে জিতলো বাংলাদেশ। এবার ম্যাচে জেতার পালা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেটাও এক ম্যাচ হাতে রেখেই। এবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশের হাতছানি টাইগারদের। খেলা শুরু বেলা ১১টায়।

গুরুত্বপূর্ণ মিশনে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়া অধিনায়ক মেহেদী মিরাজ ও পেসার নাহিদ রানাকে দেয়া হয়েছে বিশ্রাম।

মিরাজের বদলে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী। তিন বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি। আর নাহিদ রানার জায়গায় খেলবেন দারুণ ছন্দে থাকা পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।