অবশেষে ফুরালো অপেক্ষা! ১৮ ইনিংস পর ব্যাট উঁচিয়ে ধরার উপলক্ষ পেলেন লিটন দাস। সময়ের হিসেবে প্রায় আড়াই বছর পর ওয়ানডেতে ফিফটির দেখা পেলেন লিটন।
অথচ ব্যাট উঁচিয়ে ধরা যেন ভুলতেই বসেছিলেন এই ব্যাটার। সেই ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন, এরপর ওয়ানডেতে আর পঞ্চাশের দেখা পাননি।
মাঝে টানা ৯ ইনিংস তো দুই অঙ্কই ছুঁতে পারেননি লিটন। ফিফটি খরার ১৮ ইনিংসে মোট ২৯৫ রান করেছেন মোটে ১৮.৪৩ গড়ে। স্ট্রাইক রেটও ৭১.৪২।
মাঝে দল থেকেও বাদ পড়েন লিটন। ফেরার পরে পরিবর্তন আসে পজিশনেও। তবে পঞ্চাশের মাইলফলকে পৌঁছা হচ্ছিলো না।
অবশেষে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন লিটন। অবশ্য সিরিজের প্রথম ম্যাচেও ৪৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ফিফটি করার পথে নাজমুল হোসেন শান্তর সাথে গড়েছেন শতরানের (১৩৪*) জুটি। দু’জনের যুগলবন্দীতে ৩৪ ওভারে এসেছে ৩ উইকেটে ১৬৬ রান। শান্ত ৮৮ ও লিটন ৫৪ রানে ব্যাট করছেন।



