রোমাঞ্চকর ওয়ানডে সিরিজ জয়ের পর এবার মিশন টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ সোমবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু বেলা ২টায়। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে রিপন মণ্ডলের। যদিও এর আগেও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন রিপন।
২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি পেসার। তবে এবারই প্রথম মূল দলের সাথে খেলতে নামছেন তিনি।
সব মিলিয়ে ৩ পেসার ও ২ স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। রিপন বাদে দলের বাকিরা সবাই প্রত্যাশিতই।
একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রিপন মণ্ডল।



