শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে লঙ্কানদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কা ক্রিকেট দল
শ্রীলঙ্কা ক্রিকেট দল |সংগৃহীত

শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করল শ্রীলঙ্কা। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। সম্ভাব্য সেরা দল নিয়েই শিরোপা পুনরুদ্ধারে নামবে লঙ্কানটা।

এবারের খেলতে যাওয়া ২০ দলের সবাই দল ঘোষণা করেছিল আগেই। বাকি ছিল কেবল শ্রীলঙ্কা। অবশেষে সোমবার শেষ হয় অপেক্ষা, দল ঘোষণা করে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত পারফর্ম দেখাতে পারেননি ধনঞ্জয়া ডি সিলভা। তাই জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। তার বদলে কামিন্দু মেন্ডিসকে ফেরানো হয়েছে।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলার পুরস্কার স্বরূপ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী পবন রত্নায়েক।

এদিকে দুশমন্থ চামিরা ও মাথিশা পাথিরানার সাথে পেসাত হিসেবে এহসান মালিঙ্গাকে রাখা হয়েছে। যদিও গত রোববার চোটে পড়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত তার ভারতের বিমানে উঠা নির্ভর করছে এমআরআই রিপোর্টের ওপর।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে লঙ্কানদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, কামিল মিশারা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রত্মায়েকে, দুনিধ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ জামিরা, মাথিশা পাথিরানা ও ইশান মালিঙ্গা।