বৃষ্টি শেষে আবারো খেলা শুরু, ফিরলেন সালমান আগা

৪ রানের ভেতর থিতু হয়ে যাওয়া দুই ব্যাটার ফেরায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। এই মুহূর্তে দলের রান ৭ উইকেটে ৩৬৬। লিড নিতে সফরকারীদের প্রয়োজন আরো ৪৭ রান।

নয়া দিগন্ত অনলাইন
খেলা মাঠে ফেরার পরপরই থিতু হয়ে যাওয়া সালমান আগাকে ফেরান নাহিদ রানা
খেলা মাঠে ফেরার পরপরই থিতু হয়ে যাওয়া সালমান আগাকে ফেরান নাহিদ রানা |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পরে আবারো মাঠে গড়িয়েছে খেলা। খেলা চলার কথা সাড়ে ৫টা পর্যন্ত। তবে পর্যাপ্ত আলো থাকলে খেলা হবে আরো ৪৫ মিনিট বেশি, ৬.১৫ পর্যন্ত।

বৃষ্টির আগে তাইজুল ইসলাম ভেঙেছিলে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার মধ্যকার ১১৯ রানের জুটি। রিজওয়ানকে ফেরান ৫৯ রানে। ৩৫৯ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান।

সপ্তম উইকেট আসতে দেরি হয়নি। খেলা মাঠে ফেরার পরপরই থিতু হয়ে যাওয়া সালমান আগাকে ফেরান নাহিদ রানা। ইনিংসে এটাই তার প্রথম উইকেট। ৫৮ রানে আউট হন সালমান।

৪ রানের ভেতর থিতু হয়ে যাওয়া দুই ব্যাটার ফেরায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। এই মুহূর্তে দলের রান ৭ উইকেটে ৩৬৬। লিড নিতে সফরকারীদের প্রয়োজন আরো ৪৭ রান।