নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই উইকেট তুলে স্বস্তিতে বাংলাদেশ

২৬৬ রানের লক্ষ্য তাড়ায় দেখেশুনে খেলতে থাকে নিউজিল্যান্ড। আর কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে তুলে ৩৩ রান। তবে জুটি বড় হতে দেননি নাহিদ রানা। ১৩.৩ ওভারে এসে থামা ইয়ংকে। ২৫ বলে ১৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫৪ রানে ২ উইকেট হারায় কিউইরা।

নয়া দিগন্ত অনলাইন
দুই উইকেট তুলে স্বস্তিতে টাইগাররা
দুই উইকেট তুলে স্বস্তিতে টাইগাররা |সংগৃহীত

চতুর্থ ওভারেই প্রথম উইকেট এনে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। হেনরি নিকোলসকে (৪) ফেরান এই বাঁ-হাতি পেসার। তবে এরপর উইকেটের জন্য বাড়তে থাকে অপেক্ষা।

২৬৬ রানের লক্ষ্য তাড়ায় দেখেশুনে খেলতে থাকে নিউজিল্যান্ড। আর কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে তুলে ৩৩ রান। নিক কেলি ও উইল ইয়ং ধরেন কিউইদের হাল।

তবে জুটি বড় হতে দেননি নাহিদ রানা। ১৩.৩ ওভারে এসে থামা ইয়ংকে। ২৫ বলে ১৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫৪ রানে ২ উইকেট হারায় কিউইরা।

ইয়ং ফিরলে চারে নামেন টম লাথাম। কিন্তু কিউই অধিনায়ককে থিতু হতে দেননি মেহেদী মিরাজ। ১৩ বলে ৫ রান নিয়ে আউট হয়েছেন তিনি। ১৭ ওভার শেষে স্কোর ৬১/৩।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রামে আজ (বৃহস্পতিবার) নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট স্বাগতিকেরা।

যেখানে নাজমুল হোসেন শান্তর ১০৫ ও লিটন দাসের ৭৬ রানে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ।