সাগরিকায় মুষলধারে বৃষ্টি, খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

এই বৃষ্টি যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে ম্যাচ শুরুর সময় পিছিয়ে যেতে পারে। কমে যেতে পারে ম্যাচের ওভার সংখ্যাও। এমনকি ম্যাচ মাঠে না গড়ানোর সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাগরিকায় মুষলধারে বৃষ্টি, খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা
সাগরিকায় মুষলধারে বৃষ্টি, খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা |সংগ্রহীত

চট্টগ্রামের আকাশে ঘন-কালো মেঘ, চলছে মুষলধারে বৃষ্টি, চারপাশ পানিতে থইথই করছে। মাঠ এখনো কাভারেই ঢাকা। হয়তো আজ হতাশ হতে পারে সমর্থকদের।

আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা, টস হওয়ার কথা ছিল বেলা দেড়টায়। তবে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। এই বৃষ্টি যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে ম্যাচ শুরুর সময় পিছিয়ে যেতে পারে। কমে যেতে পারে ম্যাচের ওভার সংখ্যাও।

এমনকি ম্যাচ মাঠে না গড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে ইতিবাচক দিক হলো চট্টগ্রামের এই ভেন্যুর ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো। ফলে এখনো ম্যাচ মাঠে গড়ানোর আশা আছে।

ক্রিকেটাররা অবশ্য মাঠে এসে গেছেন বেলা ১২টাতেই। কিন্তু ড্রেসিংরুম থেকে বের হননি দুই দলের ক্রিকেটাররা।