সাগরিকায় পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

সেই ম্যাচ দিয়েই নিষ্পত্তি হবে সিরিজের। অবশ্য এখন আর সিরিজ হারের শঙ্কা নেই টাইগারদের। তিন ম্যাচ সিরিজে এখন তাই ১-০ তে এগিয়ে স্বাগতিকরা।

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রামে বৃষ্টির কারণে আজ টসই হয়নি
চট্টগ্রামে বৃষ্টির কারণে আজ টসই হয়নি |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

সাগরিকায় মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। তবে দুই দলের ক্রিকেটারদের ড্রেসিংরুমে আটকে দিয়ে জিতে গেল বৃষ্টি। ফলে চট্টগ্রামে হলো না সিরিজের নিষ্পত্তি।

বুধবার বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির একটি বলও মাঠে গড়ায়নি, খেলা হয়নি একটি বলও, হয়নি টসও। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

খেলা চালু করা যায় কি না সিদ্ধান্ত নিতে ৪টা ৫০ পর্যন্ত সময় ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এমনই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। ফলে শেষ সময় পর্যন্ত আর অপেক্ষা করা হলো না।

দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে আগেভাগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।

খেলা পরিত্যক্তের মধ্য দিয়ে শেষ হলো এবারের সিরিজে চট্টগ্রাম পর্বের খেলা । ২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

সেই ম্যাচ দিয়েই নিষ্পত্তি হবে সিরিজের। অবশ্য এখন আর সিরিজ হারের শঙ্কা নেই টাইগারদের। তিন ম্যাচ সিরিজে এখন তাই ১-০ তে এগিয়ে স্বাগতিকরা।