ছুটছেন বাবর, গড়ছেন রেকর্ড, ফাইনালে পেশোয়ার

স্বীকৃত টি-টোয়েন্টিতে এ নিয়ে ১৩টি সেঞ্চুরি করলেন বাবর। সবচেয়ে বেশি শতক করার তালিকায় তার সামনে কেবল ক্রিস গেইল। রেকর্ড ২২টি সেঞ্চুরি করেছেন ক্যারিবিয়ান গ্রেট।

নয়া দিগন্ত অনলাইন
ছুটছেন বাবর, গড়ছেন রেকর্ড; ফাইনালে পেশোয়ার
ছুটছেন বাবর, গড়ছেন রেকর্ড; ফাইনালে পেশোয়ার |সংগ্রহীত

ফের সেঞ্চুরি বাবরের ব্যাটে, আসরে দ্বিতীয়বার ব্যাট উঁচিয়ে ধরলেন তিনি। থামানোই যাচ্ছে না তাকে, রানক্ষুধা যেন আরো প্রকট হচ্ছে! প্রশ্ন উঠছে, কী করতে যাচ্ছেন তিনি? কী করতে যাচ্ছেন, তা হয়তো সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত যা কিছু করেছেন- তাও কম নয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে করেন দারুণ এক সেঞ্চুরি।

প্রথম কোয়ালিফায়ারে ১০৩ রানের চমৎকার ইনিংস খেলেন বাবর। ৫৯ বলের ইনিংসটি চারটি ছক্কা ও ১২টি চারে সাজান পেশোয়ার জালমি অধিনায়ক। পিএসএলে যা তার চতুর্থ সেঞ্চুরি।

এই প্রতিযোগিতায় তার চেয়ে বেশি শতক করতে পারেননি কেউ। তার সমান চারবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন কেবল একজন, উসমান খান।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এ নিয়ে ১৩টি সেঞ্চুরি করলেন বাবর। সবচেয়ে বেশি শতক করার তালিকায় তার সামনে কেবল ক্রিস গেইল। রেকর্ড ২২টি সেঞ্চুরি করেছেন ক্যারিবিয়ান গ্রেট।

চলমান পিএসএলে ব্যাট হাতে রানের স্রোত বইয়ে চলেছেন বাবর। ১০ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিন ফিফটিত এখন পর্যন্ত ৫৮৮ রান করেছেন। পিএসএলের এক আসরে যা যৌথভাবে সর্বোচ্চ।

২০২১-২২ মৌসুমে ১৩ ইনিংসে ৫৮৮ রান করেন ফখর জামান। তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেয়ার সুযোগ আছে বাবরের সামনে। কেননা তার দল পৌঁছে গেছে ফাইনালে।

প্রথম কোয়ালিফায়ারে পেশোয়ার জালমি ৭০ রানে হারিয়েছে ইসলামাবাদকে। আগে ব্যাট করে ৭ উইকেট ২২১ রান তোলে বাবরের দল, জবাবে ইসলামাবাদ গুটিয়ে যায় ১৫১ রানেই।