দায়িত্ব হারাচ্ছেন সূর্য, ভারতের নতুন টি-২০ অধিনায়ক হতে পারেন শ্রেয়াস!

সূর্যের ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় বোর্ড কর্মকর্তারা। এমনকি আইপিএলেও তার ব্যাট কথা বলছে না। এমন পরিস্থিতিতে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
সূর্যকুমার যাদব ও শ্রেয়াস আইয়ার
সূর্যকুমার যাদব ও শ্রেয়াস আইয়ার

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েও দায়িত্ব হারাতে যাচ্ছেন সূর্যকুমার যাদব। তার বদলে দলটির নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শ্রেয়াস আইয়ার।

শুক্রবার (৮ মে) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএলে পাঞ্জাব কিংসকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে ভারতীয় বোর্ডের নজর কেড়েছেন শ্রেয়াস।

সূর্যের ফর্ম নিয়ে রীতিমতো চিন্তায় বোর্ড কর্মকর্তারা। এমনকি আইপিএলেও তার ব্যাট কথা বলছে না। এমন পরিস্থিতিতে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি।

তবে, সূর্যের নেতৃত্ব নিয়ে বোর্ড অখুশি নয়। মূল সমস্যা তার ব্যাটিং নিয়ে বলেও ওই সূত্রটি জানিয়েছে।

সূর্যকুমার যাদব ক্যারিয়ারে ১১৩টি টি-টোয়েন্টির পাশাপাশি ৩৭ ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছেন। ইদানিং টি-২০ ছাড়া কোনো ফরম্যাটেই তিনি নিয়মিত নন। সূর্যের বয়স এখন ৩৫। আগামী অলিম্পিক এবং টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সূর্যর বদলে নতুন নেতা তৈরি করতে চায় ভারতীয় বোর্ড। সেক্ষেত্রে শ্রেয়াসই দৌড়ে সবচেয়ে এগিয়ে।