বাংলাদেশের কাছে হেরে অধিনায়কত্ব ছাড়তে পারেন হতাশ মাসুদ

তার নেতৃত্বে পাকিস্তান মোট ১৬টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে মাত্র ৪টি টেস্টে জয় পেয়েছে, এবং বাকি ১২টিতে হেরেছে তার দল।

নয়া দিগন্ত অনলাইন
শান মাসুদ
শান মাসুদ |সংগৃহীত

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হেরে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে পারেন পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ।

বুধবার (২০ মে) জিও নিউজ জানায়, খুব শিগগিরই তিনি এই ঘোষণা দিতে পারেন।

ধারাবাহিক ব্যর্থতার ফলে শান মাসুদের ক্যাপ্টেন্সি বর্তমানে বেশ সমালোচিত। এর জেরেই হতাশ হয়ে তিনি দায়িত্ব ছাড়ার চিন্তা করছেন বলে একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

শান মাসুদ ২০২৩ সালের ডিসেম্বরে পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে পাকিস্তান মোট ১৬টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে মাত্র ৪টি টেস্টে জয় পেয়েছে, এবং বাকি ১২টিতে হেরেছে তার দল।