ময়মনসিংহকে নিয়ে মাঠে গড়াচ্ছে এনসিএল, তারকাদের কে কোন দলে

অবশেষে এক দশক পর মিলেছে স্বীকৃতি। এনসিএল খেলবে ময়মনসিংহ বিভাগ। তাতে কপাল পুড়েছে ঢাকা মেট্রোর। আর দেখা যাবে না তাদের। নতুন এই দলকে নিয়েই আগামীকাল (শনিবার) মাঠে গড়াচ্ছে চার দিনের টুর্নামেন্টটি।

নয়া দিগন্ত অনলাইন
এনসিএল
এনসিএল |সংগৃহীত

অবশেষে স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে ময়মনসিংহবাসী। রাত পোহালেই দেশের ক্রিকেট ইতিহাসে নাম লেখাবেন তারা। প্রথমবারের মতো ব্রহ্মপুত্রপাড়ের এই শহরকে নিয়ে মাঠে গড়াচ্ছে জাতীয় লিগ (এনসিএল)। পূরণ হচ্ছে ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি।

২০১৫ সালে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি পায়নি ময়মনসিংহ। ফলে এক দশকেও অংশ নিতে পারেনি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। একাধিকবার আবেদন-অনুরোধ করেও মেলেনি ফল।

অবশেষে এক দশক পর মিলেছে স্বীকৃতি। এনসিএল খেলবে ময়মনসিংহ বিভাগ। তাতে কপাল পুড়েছে ঢাকা মেট্রোর। আর দেখা যাবে না তাদের। নতুন এই দলকে নিয়েই আগামীকাল (শনিবার) মাঠে গড়াচ্ছে চার দিনের টুর্নামেন্টটি।

এরই মাঝে এনসিএলের সূচি প্রকাশ করেছে বিসিবি। মোট নয়টি ভেন্যুতে হবে খেলা। একই সাথে দলগুলোও নিজেদের গুছিয়ে নিয়েছে এই টুর্নামেন্টের জন্য। শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে তারা।

এক নজরে স্কোয়াড-

রাজশাহী বিভাগ

হাবিবুর রহমান সোহান (অধিনায়ক), সাব্বির হোসেন, ইমন আলী, সাব্বির রহমান, মেহরব হোসেন, প্রীতম কুমার, রহিম আহমেদ, শাখির হোসেন শুভ্র, তাইজুল ইসলাম, নিহাদুজ্জামান, সানজামুল ইসলাম, মোহাম্মদ ওয়ালিদ, শফিকুল ইসলাম, সুজন হাওলাদার এবং আসাদুজ্জামান পায়েল।

স্ট্যান্ডবাই- মোহর শেখ অন্তর, মাইশুকুর রহমান, নাহিদ রানা, রায়হান আলি ইকরাম, সাকিব শাহরিয়ার, মিজানুর রহমান ও ওয়াসি সিদ্দিকী।

রিজার্ভ- নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়।

সিলেট বিভাগ

মুবিন আহমেদ দিশান, মিজানুর রহমান সায়েম, আমিত হাসান , জাকির হাসান (অধিনায়ক, সৈকত আলী, মুশফিকুর রহিম, আসাদুল্লাহ আল গালিব, শাহানুর রহমান, তোফায়েল আহমেদ, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, নাবিল সামাদ এবং নাঈম হোসেন সাকিব।

স্ট্যান্ডবাই- জাকের আলী অনিক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং অনুপ কান্তি পাল।

রিজার্ভ- রিহাদ হাসান, মজহারুল হক মাজেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, স্বাগত তালুকদার অর্ক এবং আল ফাহাদ।

ময়মনসিংহ বিভাগ

নাঈম শেখ, আবদুল মজিদ, মাহফিজুল ইসলাম, আইচ মোল্লা, আরিফুল ইসলাম, আল আমিন হোসেন, শুভাগত হোম চৌধুরী (অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, গাজী তাজিবুল, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, আবু হায়দার রনি, মারুফ মৃধা, শহিদুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব।

স্ট্যান্ডবাই- শাকিল হোসেন, খালিদ হাসান, ফাহিম হাসান ও মোসাদ্দেক হোসেন।

খুলনা বিভাগ

সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), এনামুল হক বিজয়, আফিফ হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, অমিত মজুমদার, ইমরানুজ্জামান, পারভেজ জীবন, টিপু সুলতান, সফর আলী, মেহেদি হাসান রানা, আব্দুল হালিম, শাহরিয়ার সাকিব ও ইয়াসিন মুনতাসির।

স্ট্যান্ডবাই- অভিষেক দাস, আওলাদ হোসেন জীবন, আরিদুল ইসলাম আকাশ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং মাসুম খান টুটুল।

ঢাকা বিভাগ

সাদমান ইসলাম, রনি তালুকদার, জিসান আলম, আনিসুল ইসলাম ইমন, মার্শাল আইয়ুব, মাহিদুল ইসলাম, অধিনায়ক), তাইবুর রহমান, আশিকুর রহমান, রায়হান রাফসান, নাজমুল ইসলাম, মহফুজুর রহমান রাব্বি, রিপন মণ্ডল, সুমন খান, সালাউদ্দিন শাকিল ও আনামুল হক।

স্ট্যান্ডবাই- তোফিক আহমেদ, আশরাফুল ইসলাম সিয়াম, আহারার আমিন, মেহেদি হাসান সোহাগ এবং রুবেল মিয়া।

চট্টগ্রাম বিভাগ

সাদিকুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, সাজ্জাদুল হক রিপন, শাহাদাত হোসেন (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, ইরফান শুক্কুর, নাঈম হাসান, হাসান মুরাদ, আশরাফুল আলম রোহান, ইরফান হোসেন, জাসিম উদ্দিন, মেহেদি হাসান, ফাহাদ হোসেন ও এনামুল হক আশিক।

স্ট্যান্ডবাই- আহমেদ শরিফ, মো: রুবেল, ওমর হাসান, শামীম মিয়া এবং জিল্লুর রহমান বিজয়।

রিজার্ভ- সাব্বির হোসেন শিকদার, কফিল উদ্দিন, ইফতেখার সাজ্জাদ রনি, শাহ পরান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

বরিশাল বিভাগ

আদিল বিন সিদ্দিক, ইফতেখার হোসেন ইফতি, ফজলে মাহমুদ, সালমান হোসেন, তাসামুল হক, শামসুর রহমান শুভ, মঈন খান, জাহিদুজ্জামান খান সাগর, তানভীর ইসলাম (অধিনায়ক), রুয়েল মিয়া, ইয়াসিন আরাফাত মিশু, মোজাম্মেল হাসান শাকিল, তৌহিদুল ইসলাম রাসেল, শামসুল ইসলাম এবং অভি আহমেদ নোভেল।

স্ট্যান্ডবাই- সাইফুল ইসলাম মুহিম, হাফিজুর রহমান, ইসলামুল আহসান আবির এবং মো: আবদুল্লাহ।