নিউজিল্যান্ডের ভালো শুরু, রান বাড়ছে দ্রুত গতিতে

এই ম্যাচ দিয়ে মূল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রিপন মণ্ডলের। তবে শুরুটা ভালো হয়নি, ১টা ওভার করে ১০ রান দিয়েছেন তরুণ এই পেসার।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ভালো শুরু পেয়ে গেছে নিউজিল্যান্ড। আক্রমণাত্মক ব্যাট করছে তারা, রান বাড়ছে দ্রুত গতিতে। ৮ ওভার শেষে সংগ্রহ ১ উইকেটে ৮২ রান।

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (সোমবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করছে টাইগাররা।

এই ম্যাচ দিয়ে মূল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রিপন মণ্ডলের। তবে শুরুটা ভালো হয়নি, ১টা ওভার করে ১০ রান দিয়েছেন তরুণ এই পেসার।

এদিকে বাংলাদেশ দলও পড়ে গেছে চাপে। ১.২ ওভারে ১১ রানে উদ্বোধনী জুটি ভেঙে দিলেও কিউইরা ঘুরে দাঁড়িয়েছে শক্তভাবে। ক্লার্ক ও ডিন ক্লেভার মিলে ৪০ বলে তুলেছেন ৭১ রান।

পাওয়ার প্লেতে ৬১ রান তোলার পর ৮ ওভারে দুজনে মিলে দলকে এনে দিয়েছেন ৮২ রান। ক্লার্ক ২৬ বলে ৪৩ আর ক্লেভার ২১ বলে ৩৬ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একমাত্র উইকেটটা পেয়েছিল রান আউটের। তাওহীদ হৃদয়ের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন টিম রবিনসন (০)।