অঘোষিত ফাইনালে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। তাসকিন ও রিশাদের জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচ হারলেও, দ্বিতীয় ম্যাচে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। সে আত্মবিশ্বাস ধরে রেখে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও টসে জিতেছে কিউইরা, নিয়েছে আগে বোলিংয়ের সিদ্ধান্ত।

মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচেও টসে হেরেছিল বাংলাদেশ। তবে দুই ম্যাচেই আগে ব্যাট করে কিউইরা। চট্টগ্রামে এসে নিলো ভিন্ন সিদ্ধান্ত। বেলা ১১টায় শুরু হয়েছে খেলা।

এই ম্যাচে একাদশে পরিবর্তনের আভাস আগেই ছিল, হলোও তাই। এসেছে দুই পরিবর্তন। রিশাদ হোসেন তাসকিন আহমেদের জায়গায় খেলছেন মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস , তাওহিদ হৃদয়, মেহেদী মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।