ইসলামের ইবাদতগুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। সেজন্য রাসুলুল্লাহ সা. নিজে চাঁদ দেখতেন এবং অন্যদেরও চাঁদ দেখতে উৎসাহিত করতেন। সেজন্য আমাদের সবার চাঁদ দেখা উচিৎ।
রাসূল সা. নতুন চাঁদ দেখলে একটি দোয়া পড়তেন। তা হলো,
اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ، رَبِّىْ وَرَبُّكَ اللهُ
উচ্চারণ : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ : হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত কর নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ।
এ বিষয়ে তালহা বিন উবাইদুল্লাহ রা. বলেন, মহানবী সা. যখন নতুন চাঁদ দেখতেন, তখন এই দোয়া পড়তেন। ( সূনানে তিরমিজি, হাদিস : ৩৪৫১)



