এভারেস্টজয়ী কর্মকর্তা নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

Printed Edition

পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। উল্লেখ্য, নুরুননাহার নিম্নির নেপালের হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ অভিযান এবং এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক ছিল পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত ‘শিখর জয়ী’র সম্মানে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ে কর্মরত উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো: শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহার ব্যাংকের নির্বাহীবৃন্দ, নারী কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে নুরুননাহার নিম্নির অভিযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি।