এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

দ্বিতীয় অধ্যায় : অংশীদারি ব্যবসায়ের হিসাব

Printed Edition

মোহাম্মদ জয়নাল আবেদীন

সহকারী অধ্যাপক

সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায়: অংশীদারি ব্যবসায়ের হিসাব’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১। অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি হলো-

ক) মূলধন খ) মালিকানা

গ) চুক্তি ঘ) সদ্বিশ্বাস

২। ১০% হারে প্রতি মাসের শুরুতে ১,০০০ টাকা করে উত্তোলন করলে বছরে কত টাকা সুদ হবে?

ক) ৫৫০ টাকা

খ) ৬০০ টাকা

গ) ৬৫০ টাকা

ঘ) ১,২০০ টাকা

৩। চুক্তির অবর্তমানে, অংশীদারি ব্যবসায়ের লাভ-ক্ষতির অনুপাত কী হবে?

ক) সমান হবে

খ) মূলধন অনুপাত হবে

গ) নিজেদের মতো হবে

ঘ) বিনিয়োগ অনুসারে হবে

৪। অংশীদার কারবারে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্যসংখ্যা হলো-

ক) ৫ জন খ) ১০ জন

গ) ২০ জন ঘ) ৩০ জন

৫। ক ও খ এর সমাপনী মূলধন যথাক্রমে এক লাখ ৮০ হাজার টাকা ও এক লাখ টাকা এবং তাদের মুনাফা বণ্টনের অনুপাত ২ : ১ বছর শেষে নিট লাভ ৪৫ হাজার টাকা হলে তাদের প্রারম্ভিক মূলধন কত?

ক. এক লাখ ৮০ হাজার টাকা ও এক লাখ টাকা

খ. দেড় লাখ টাকা ও ৮৫ হাজার টাকা

গ) ৮৫ হাজার টাকা ও দেড় লাখ টাকা

ঘ) ৬৫ হাজার টাকা ও এক লাখ ৩৫ হাজার টাকা

উত্তর : ১. গ, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. খ।