বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের গভর্নর অফিসের পরিচালক মো: সরোয়ার হোসেন ৩১ আগস্ট ২০২৫ তারিখে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতোক (সম্মান) ও স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পাবলিক এফেয়ার্স ইন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেসন্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ থেকে ডিএআইবিবি সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ ও বৈদেশিক মুদ্রানীতি বিভাগে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দাফতরিক কাজের পাশাপাশি তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে এমবিএ প্রোগ্রামে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বিজ্ঞপ্তি।



