চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) জন্য চারটি বাস প্রদান করছে আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশন। এ উপলক্ষে চুয়েট ও আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের মধ্যকার এক সমঝোতা স্মারক স্বার হয়েছে। বর্তমানে চুয়েটের তীব্র পরিবহন সঙ্কট লাঘবে এই চুক্তির মাধ্যমে প্রাপ্ত বাসগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা যাচ্ছে।
বৃহস্পতিবার চুয়েটের সিন্ডিকেট কে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া। চুয়েটের পে সমঝোতা স্মারক স্বার করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের পে সমঝোতা স্মারক স্বার করেন আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দীন।
অনুষ্ঠানে চুয়েটের পে আরো উপস্থিত ছিলেনÑ তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, পরিবহন দফতরের পরিচালক সৈয়দ মাসরুর আহম্মদ এবং ছাত্রকল্যাণ অধিদফতরের সহকারী-পরিচালক মো: মাসুম রানা প্রামাণিক। আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের পে উপস্থিত ছিলেনÑ আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের ভিসি-চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন তানসি, আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোক্তার আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।



