শহীদ রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের বীর যোদ্ধা শহীদ রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। গত শনিবার বেলা ১১টায় দিনাজপুর শহরের ইকবাল হাই স্কুল মোড়ে স্থাপিত শহীদ রুদ্র সেনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ বাবু এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় সহসংগঠনিক সম্পাদক কৃষিবিদ আবু তারিক এস এ সিদ্দিকী। এ ছাড়াও জেলা তাঁতি দলের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।