মেসিহীন আর্জেন্টিনার জয়

Printed Edition
হন্ডুরাসের বিপক্ষে প্রীতিম্যাচে আর্জেন্টিনা জিতলেও খেলেননি মেসি। বিশ্রাম দেয়া হয় তাকে : ইন্টারনেট
হন্ডুরাসের বিপক্ষে প্রীতিম্যাচে আর্জেন্টিনা জিতলেও খেলেননি মেসি। বিশ্রাম দেয়া হয় তাকে : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ম্যাচগুলোতে জয় পেয়েছে বেশ কয়েকটি শীর্ষ দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের তারকা অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রামে রেখেও হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে। অন্য দিকে পর্তুগাল চিলিকে ২-১ গোলে পরাজিত করলেও ম্যাচে লাল কার্ড দেখেছেন রাফায়েল লিয়াও।

বাম হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে পুরো সময় বেঞ্চেই ছিলেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা। তবে তাকে ছাড়াই দাপট দেখায় আর্জেন্টিনা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ, ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান সিমিওনে।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আর একটি প্রস্তুতি ম্যাচ বাকি, যেখানে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড ফুটবল দল।

অন্য দিকে পর্তুগালের হয়ে প্রথমার্ধে খেলেছেন কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। যিনি মেসির মতোই নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। চিলির বিপক্ষে ২-১ গোলের জয়ে পর্তুগালের হয়ে গোল করেন গঞ্জালো গুয়েদেস। ও ব্রুনো ফ্রার্নান্দেস। তবে ম্যাচের এক পর্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লেয়াও, ফলে শেষ দিকে ১০ জন নিয়েই খেলতে হয় পর্তুগালকে।

এয়াড়া বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে জার্মানি ও বেলজিয়াম। তিউনিসিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। শিরোপার লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচগুলোর ফলাফল বড় দলগুলোর আত্মবিশ্বাস বাড়ালেও, সমর্থকদের সবচেয়ে বড় নজর এখন তারকাদের ফিটনেস ও চূড়ান্ত প্রস্তুতির দিকে।

চোটের মিছিল আর্জেন্টিনা দলে

পেশির চোটের কারণে আর্জেন্টিনা দল থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন লিওনার্দো বালের্দি। বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের ঘোষিত স্কোয়াডে কেউ এসেছেন চোট নিয়ে। এখানে এসে কেউ কেউ সেরে উঠছেন উঠেছেন আবার কেউ নতুন করে চোটে পড়ছেন। তাতেই দল গোছাতে হযবরল অবস্থা কোচ লিওনেল স্কালোনি। বালের্দি প্রসঙ্গে আসতেই আগামীকাল আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের অপেক্ষা করার কথা বললেন আর্জেন্টিনা কোচ।

আলবিসেলেস্তেদের স্কোয়াডে চোটে ভুগছেন গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা ও লিয়ান্দ্রো পারেদেস। বাম হাঁটুতে ব্যথা অনুভব করছেন নিকোলাস পাসও। আর কোপা ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তো ডান হাতের আঙুল ভাঙায় আপাতত খেলছেনই না। আর অ্যাঙ্কেল ইনজুরিতে আছেন জুলিয়ান আলভারেজ।

মন্তিয়েল, মোলিনা ও পারদেসের চোট নিয়েই বেশি চিন্তিত আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন চোট সেরে ওঠা পাস। আর বিশ্বকাপে খেলা নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো অনিশ্চয়তা নেই আলভারেজ ও মার্টিনেজের। সেরে উঠেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে খেলা আর্জেন্টিনা বিশ্বকাপ দলের অধিনায়কে লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে খেলার অপেক্ষায় আছেন রেকর্ড আটবার ব্যালন ডি’অর জয়ী তারকা। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।